বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৫

ব্রিটেনে একাধিক কিশোরীকে ধর্ষণ করে পাকিস্তানে পলায়ন

ব্রিটেনে একাধিক কিশোরীকে ধর্ষণ করে পাকিস্তানে পলায়ন

ব্রিটেনের শেফিল্ডে একাধিক অপ্রাপ্তবয়স্ক মেয়ের ওপর ভয়াবহ যৌন নির্যাতনের ঘটনায় পলাতক এক ব্যক্তির অনুপস্থিতিতেই ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

দোষী সাব্যস্ত ওই ব্যক্তির নাম ওমর ইলিয়াস (৪১)। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ইলিয়াস পাকিস্তানে পালিয়ে বিচার এড়ানোর চেষ্টা করছেন।

আদালতের ভাষ্যমতে, ইলিয়াস ‘কিলার’ নামে পরিচিত এবং ১২ বছর বয়সীসহ একাধিক কিশোরীকে প্রায় দুই দশক আগে শেফিল্ডে ভয়াবহভাবে নির্যাতন করেছে।

বিচার চলাকালে জানা যায়, তিনি ভুক্তভোগীদের ভয় দেখাতে অস্ত্রের ব্যবহার, গ্যাং-ধর্ষণের হুমকি এবং শারীরিক সহিংসতার আশ্রয় নেন। এক ভুক্তভোগীকে কামড় দেয়ার ঘটনাও উঠে আসে তদন্তে।

গত সোমবার বিচারক পিটার হ্যাম্পটন অভিযুক্তকে কাপুরুষ উল্লেখ করে বলেন, ইলিয়াস জামিনে থাকা অবস্থায় বিদেশে পালান।

দেশটির আদালত পাঁচজন ভুক্তভোগীর সাহসের প্রশংসা করে জানায়, তাদের সাক্ষ্যের ভিত্তিতেই দোষ প্রমাণিত হয়েছে।

একজন ভুক্তভোগী আদালতে বলেন, অভিযুক্তদের কারণে তার শৈশব নষ্ট হয়ে গেছে এবং জীবনের প্রতিটি বছরেই সেই ক্ষতের প্রভাব রয়ে গেছে।

এই মামলায় ইলিয়াসের আরও দুই সহোদর কামার ইলিয়াস (৩৯) ও কামরান ইলিয়াস (৩৮)কে দোষী সাব্যস্ত করা হয়েছে। কামার ইলিয়াসকে ১০ বছর এবং কামরান ইলিয়াসকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মূল অভিযুক্ত ওমর ইলিয়াস ১৯ থেকে ২২ বছর বয়সের মধ্যে এসব অপরাধ করেছেন, যার মধ্যে ১৩ বছরের নিচের শিশুদের ধর্ষণ, যৌন নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অপরাধ অন্তর্ভুক্ত ছিল। আদালত অভিযুক্ত ইলিয়াসকে দ্রুত গ্রেপ্তার করে ব্রিটেনে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026