সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭

চায়না মোবাইলের সঙ্গে চুক্তি করল অ্যাপল

চায়না মোবাইলের সঙ্গে চুক্তি করল অ্যাপল

প্রযুক্তি আকাশ: চীনের মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা চায়না মোবাইলের সঙ্গে চুক্তি করল যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল। এ চুক্তি অনুযায়ী চায়না মোবাইলের ৭৬ কোটি গ্রাহকের কাছে অ্যাপল পণ্য পৌঁছানোর সুবিধা পাবে অ্যাপল। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, চীনের বাজারে অ্যাপল পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। চীনের বাজারে অ্যাপল পণ্য বিক্রির জন্য সুযোগ খুঁজছিল অ্যাপল। চীনের বাজারে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তৈরি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে চায়না মোবাইলের সঙ্গে চুক্তি অ্যাপলকে কিছুটা এগিয়ে রাখবে।

এ প্রসঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, অ্যাপলের জন্য চীনের বাজার খুব গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম বৃহত্তর নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করায় চীনের বাজারে অ্যাপলের বড় ধরনের সুযোগ তৈরি হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026