বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৪

বছরে ১২ হাজার কোটি ইউরো গচ্ছা দিচ্ছে ইইউ

বছরে ১২ হাজার কোটি ইউরো গচ্ছা দিচ্ছে ইইউ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপে দুর্নীতি উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বার্ষিক ১২০ বিলিয়ন (১২ হাজার কোটি) ইউরো গচ্ছা দিতে হচ্ছে। ইউরোপীয় কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ইইউয়ের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার সেসিলিয়া মোলস্ট্রম ইউরোপের দুর্নীতির সমস্যা নিয়ে একটি পূর্ণ প্রতিবেদন উপস্থাপন করেছেন। ওই প্রতিবেদনে তিনি বলেন, দুর্নীতির কারণে ইইউয়ের প্রকৃত ব্যয় ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

ইসির জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের তিন-চতুর্থাংশের মত, দুর্নীতি ব্যাপক মাত্রায় বেড়েছে। আর অর্ধেকের বেশি লোকের মত, দুর্নীতি বেড়েছে।  সুইডেনের গোয়েটেবর-পস্টেন সংবাদপত্রে লেখা এক নিবন্ধে মোলস্ট্রম বলেন, ইউরোপে এ সমস্যার ব্যাপকতা উদ্বেগজনক। যদিও সুইডেন সবচেয়ে কম সমস্যাগ্রস্ত দেশ।

কমিশনের ওই প্রতিবেদন থেকে জানা যায়, ইউরোপে দুর্নীতির কারণে ইইউকে সংস্থাটির বাজেটের সমপরিমাণ অর্থ গচ্ছা দিতে হচ্ছে। কমিশন ইইউর সদস্যভুক্ত ২৮টি দেশের সবগুলোর ওপরই জরিপ চালায়। কমিশন বলছে, এবারই তারা সদস্য দেশগুলোর ওপর এমন জরিপ চালিয়েছে।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের এক হাজার ১১৫ জন লোকের মধ্যে মাত্র ৫ শতাংশ লোক বলেছেন, তাঁদের ঘুষ দিতে হয়েছে। শতকরা হিসেবে এ সংখ্যা এক ভাগেরও কম। ইউরোপে এটিই ছিল সবচেয়ে ভালো ফলাফল। তবে জরিপে অংশগ্রহণকারী ৬৪ শতাংশ ব্রিটিশ বলেছেন, তাঁরা মনে করেন যুক্তরাজ্যেও দুর্নীতি ব্যাপক মাত্রায় ছড়াবে। আর জরিপে অংশগ্রহণকারীদের ৭৪ ভাগও একই মত দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026