বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা করেছেন। ৩ জুন সোমবার রাতে মুম্বাইয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার আগে বাড়িতে কেউ এসেছিলো কি না তা জানতে বাড়ির কাজের লোক, দারোয়ান এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের অভিযোগ, জিয়া খানের সাথে সর্বশেষ ফোনে কথা হয়েছে সুরাজের। রাত ১০টা ৪০ মিনিটে সুরাজের সাথে কথা হয়েছে জিয়া খানের। সুরাজ অভিনেতা দম্পতি আদিত্য পাঁঞ্চলী এবং জেরিনা ওয়াহাবের ছেলে। বলিউড অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনায় সুরাজ পাঁঞ্চলীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রসঙ্গত: পঁচিশ বছর বয়সী এই অভিনেত্রীর আসল নাম নাফিজা খান। তিনি ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। কিংবদন্তী অভিনেতা অমিতাভের বিপরীতে ২০০৭ সালে রাম গোপাল ভার্মার ‘নিঃশব্দ’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে তার যাত্রা শুরু। পরবর্তীতে আমির খানের বিপরীতে গজিনি ছবিতে অভিনয় করেন তিনি। ২০১০ সালে সবশেষ সাজিদ খানের হাউজফুল ছবিতে দেখা গিয়েছিল জিয়াকে। পুলিশ সূত্রে জানা যায়, জিয়া খানকে মুম্বাইয়ে সোমবার রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply