শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৩

পাইরেটস অব ক্যারাবিয়ান ৫-এ সোনম কাপুর

পাইরেটস অব ক্যারাবিয়ান ৫-এ সোনম কাপুর

 

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: বিশ্বখ্যাত সাড়াজাগানো চলচ্চিত্র পাইরেটস অব ক্যারিবিয়ান ৫-এ দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে। জনি ডেপ অভিনীত চলচ্চিত্রটির পঞ্চম পর্বের জন্য এখন চূড়ান্ত করা হচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের। পাইরেটস অব ক্যারিবিয়ান চলচ্চিত্রের নির্মাতা প্রতিষ্ঠান সম্প্রতি ভারতে এসেছে চলচ্চিত্রটির নায়িকা নির্ধারণ করতে।

গত সপ্তাহে স্টুডিও আন্ধেরিতে সোনমের অডিশন নেয়া হয়েছে। চলচ্চিত্রটির নির্মাতাদের সঙ্গে এ বিষয়ে ভিডিও কনফারেন্সও হয়েছে সোনমের। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু জানানো হয়নি। ২০১৫ সালে পাইরেটস অব ক্যারিবিয়ান ৫ এর ধারণ কাজ শুরু হবে। এদিকে সোনমের পাশাপাশি পাইরেটস অব ক্যারিবিয়ান ৫-এর জন্য অডিশন দিয়েছেন ব্রিটিশ ভারতীয় অভিনেত্রী তারা শর্মাও।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026