বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭

পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

গ্যালারী থেকে ডেস্ক: প্রথম ওয়ানডেতে জয়ের সুযোগ তৈরি করেও সফল হয়নি টাইগাররা। খেলার শেষ দিকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দারুণ জয় তুলে নেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে হারলেও আজ সিরিজ বাঁচাতে আজ দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি মাশরাফি বিন মুর্তজার দল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়। এরই মধ্যে টস হয়ে গেছে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।অর্থাৎ আগে ব্যাট করবে বাংলাদেশ।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। একাদশে এসেছেন নাসির। বাদ পড়েছেন মোশাররফ হোসেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মর্তুজা, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।

ইংল্যান্ড দল: জেসন রয়, জেমস ভিঞ্চ, বেন ডাকেট, জনি বেয়ারস্ট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশীদ, ডেভিড উইলি, ও জ্যাক বল।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025