বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩৬

যেসব চুক্তি ও সমঝোতা করলো চীন-বাংলাদেশ

যেসব চুক্তি ও সমঝোতা করলো চীন-বাংলাদেশ

বানিজ্য ডেস্ক: সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে আজ মোট ২৭টি বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেন।

এছাড়া শি জিনপিং ও শেখ হাসিনা যৌথভাবে ছয়টি প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলো হলো কর্ণফুলী নদীর বহুমুখী টানেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট, শাহজালাল সার কারখানা, এক হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা ও চট্টগ্রামে দুটি বিদ্যুৎকেন্দ্র এবং ন্যাশনাল ডেটা সেন্টার।

এর আগে চীনের সাথে উৎপাদনশীলতা সহযোগিতা চুক্তি সই করেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। চীনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তি সই করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।

এছাড়া মোট চারটি ঋণচুক্তি করা হয় চীনের সাথে। এগুলির মধ্যে রয়েছে কর্ণফুলী টানেল, দাশেরকান্দি পয়োনিষ্কাশন ট্রিটমেন্ট প্লান্ট এবং ছয়টি জাহাজ সংক্রান্ত ঋণচুক্তি।

অনুষ্ঠানে ১৯৮ কোটি ৪০ লাখ ডলারের অর্থনৈতিক চুক্তি বিনিময় হওয়ার একটি প্রকল্প স্বাক্ষরিত হয়। এতে রয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ, চায়না ইকোনমিক জোন, পায়রা বিদ্যুৎকেন্দ্র, হ্যালো চায়না ব্রডকাস্টিং লাইসেন্স প্রটোকল ইত্যাদি।

এছাড়া বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও টিভি স্টেশন বিষয়ক চারটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চীনের সাথে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের সম্ভাব্যতা যাচাইয়ের একটি সমঝোতা স্মারক সই করেন।

এছাড়া জলবায়ু পরিবতর্নের ঝুঁকি মোকাবিলা, সমুদ্রসীমা, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা, সন্ত্রাস দমন, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, জলবায়ু পরিবতর্নের ঝুঁকি মোকাবিলা ইত্যাদি সংক্রান্ত আরও কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025