বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:১১

নাগরিকত্ব পেতে যেসব পেশাকে প্রাধান্য দিচ্ছে কানাডা

নাগরিকত্ব পেতে যেসব পেশাকে প্রাধান্য দিচ্ছে কানাডা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গোটা বিশ্ব থেকে প্রতিবছর কানাডার নাগরিক হতে আবেদন করে হাজার হাজার মানুষ। তবে বিশেষ কিছু কাজে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।

কানাডায় দ্রুত ইমিগ্রেশনের সিস্টেমের নাম দেওয়া হয়েছে এক্সপ্রেস এন্ট্রি। স্কিলড ওয়ার্কারদের জন্য এর চেয়ে দ্রুত পদ্ধতি আর নেই। এক্সপ্রেস এন্ট্রিতে যারা আগ্রহী হবেন তাদের যোগ্যতা বাছাই হবে দক্ষতা, অভিজ্ঞতা, ভাষায় দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার ওপর। যারা পাস করে যাবেন তাদের স্বাগত জানাবে কানাডা।

২০১৫ সাল থেকে চালু হয়েছে এ ব্যবস্থা। কানাডিয়ান সরকার জানায়, ইতিমধ্যে ৩১ হাজার দক্ষ আবেদনকারী স্থায়ী নাগরিকত্বের ভিসা পেয়ে গেছেন। এখানে দেখে নিন, এ বছরের ৩ জানুয়ারি থেকে যারা আবেদন করেছেন তাদের মধ্যে কোন পেশার মানুষকে প্রাধান্য দিচ্ছে কানাডার সরকার। সেরা দশের তালিকা দেওয়া হলো এখানে।

১০. ফিনানসিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যানালিস্টস : এ পর্যন্ত এক্সপ্রেস এন্ট্রি পেয়েছেন ৪৪৬ জন। ইনভাইটেড অ্যাপ্লিকেন্ট ১.৪ শতাংশ।

৯. ফিনানসিয়াল অডিটর অ্যান্ড অ্যাকাউনটেন্ট : সফলভাবে এক্সপ্রেস এন্ট্রি পেয়েছেন ৪৯৪ জন। ইনভাইটেড অ্যাপ্লিকেন্ট ১.৬ শতাংশ।

৮. গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ইলাস্ট্রেটর : সফল এক্সপ্রেস এন্ট্রি পেয়েছেন ৫৫০ জন। ইনভাইটেড অ্যাপ্লিকেন্ট ১.৮ শতাংশ।

৭. রিটেইল সেলস সু্পারভাইজার : সফল এক্সপ্রেস এন্ট্রি ৬৬৯ জন। ইনভাইটেড অ্যাপ্লিকেন্ট ২.২ শতাংশ।

৬. ইউনিভার্সিটির প্রফেসর এবং লেকচারার : সফলভাবে এক্সপ্রেস এন্ট্রি মিলেছে ৭৪৫ জনের। ইনভাইটেড অ্যাপ্লিকেন্ট ২.৪ শতাংশ।

৫. কম্পিউটার প্রোগ্রামার এবং ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া ডেভেলপার : সফল এক্সপ্রেস এন্ট্রি ৯৩৫ জন। ইনভাইটেড অ্যাপ্লিকেন্ট ৩ শতাংশ।

৪. সফটওয়্যার ইঞ্জিনিয়ার : সফল এক্সপ্রেস এন্ট্রির সংখ্যা ৯৪০ জন। ইনভাইটেড অ্যাপ্লিকেন্ট ৩ শতাংশ।

৩. ইনফরমেশন সিস্টেমস অ্যানালিস্ট অ্যান্ড কনসালটেন্ট : সফল এক্সপ্রেস এন্ট্রি অ্যাপ্লিকেন্ট ১২৫৫ জন। ইনভাইটেড অ্যাপ্লিকেন্ট ৪ শতাংশ।

২. কুক : সফল এক্সপ্রেস এন্ট্রির সংখ্যা ২২৯৫ জন। ইনভাইটেড অ্যাপ্লিকেন্ট ৭.৪ শতাংশ।

১. ফুড সার্ভিস সুপারভাইজার : সফল এক্সপ্রেস অ্যান্ট্রি ২৩৫৬ জন। ইনভাইটেড অ্যাপ্লিকেন্ট ৭.৬ শতাংশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025