গ্যালারী থেকে: জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের গাড়ি ছোটখাটো দুর্ঘটনায় পড়েছে। এ সময় মুশফিক গাড়িতে থাকলেও তার কোনো ক্ষতি হয়নি।
জানা যায়, সোমবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প অনুশীলন শেষে গাড়িতে উত্তরার বাসায় ফিরছিলেন মুশফিক। পথে মিরপুরের কালসীতে পেছন থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এতে গাড়ির পেছনের দিক সামান্য ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর আবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফেরত আসেন মুশফিক। তিনি জানান, দুর্ঘটনায় তার কোনো আঘাত লাগেনি। তবে মানসিকভাবে একটু ধাক্কা খেয়েছেন।
Leave a Reply