শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬

কিউইদের শুরুটা ম্লান করে দিলেন কাটার মাস্টার ফিজ

কিউইদের শুরুটা ম্লান করে দিলেন কাটার মাস্টার ফিজ

গ্যালারী থেকে ডেস্ক: হ্যাঁ, নিজেকে ফিরে পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচের পর আজ বুধবার আবারও স্বরুপে দেখা দিয়েছেন তিনি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২৩ রান তুলে ফেলছিল নিউজিল্যান্ড। কিন্তু তাদের শুরুটা ম্লান হয়ে গেল মুস্তাফিজের কারণে। দুর্দান্ত বলে লুক রঞ্চিকে (২) সাকিব আল হাসানের ক্যাচে পরিণত করলেন তিনি।

পর ওপেনার ল্যাথামও ফিরতে পারতেন ০ রানে। কিন্তু মাশরাফি বিন মুর্তজার প্রথম ওভারেই ক্যাচ মিস করে তাকে জীবন দিলেন ভালো ফিল্ডার হিসেবে পরিচিত নাসির হোসেন। অধিনায়কের বলে স্কয়ার লেগে আসা সহজ ক্যাচ দুই হাতে জমাতে পারেননি দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামা এই অলরাউন্ডার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের রান ৫.২ ওভারে ১ উইকেটে ৩০।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026