বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫

পুরস্কারের অর্থ নিয়ে পাকিস্তান দলে দ্বন্দ্ব

পুরস্কারের অর্থ নিয়ে পাকিস্তান দলে দ্বন্দ্ব

গ্যালারী থেকে ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের অনেকদিন পার হয়ে গেছে। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জেতে তারা।

ওই শিরোপা জয়ের পর দেশটির সরকারের পক্ষ থেকে পুরস্কারে ভাসছেন ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকেও তাদের পুরস্কৃত করা হয়েছে। আর এই পুরস্কারের অর্থ নিয়ে খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বলে জানালো পাকিস্তানের কয়েকটি টিভি চ্যানেল।

ইসলামাবাদের একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী দলের খেলোয়াড়দের পুরস্কৃত করেছে পিসিবি। অধিনায়ক সরফরাজ আহমেদ ও ফাইনালে সেঞ্চুরিয়ান ফখর জামানকে ৫ লাখ রুপি করে পুরস্কার দেয়া হয়েছে। আর অন্যান্য খেলোয়াড়দের দেয়া হয়েছে ২ লাখ রুপি করে।

আর ঝামেলা তৈরি হয়েছে এখানেই। পুরস্কারের অর্থে এমন বৈষম্য করা হলো কেন, তা নিয়ে নাকি জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় প্রশ্ন তুলেছেন।

এমনকি দুনিয়া টিভি চ্যানেল জানিয়েছে যে, পুরস্কারের এমন বৈষম্যের পর বেশ কয়েকজন খেলোয়াড় স্টেজ থেকে নেমে যান। তারা রাগ করে পরে হোটেল ছেড়ে চলে যান। তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, অনুষ্ঠান শেষ হওয়ার আগেই কয়েকজন খেলোয়াড় হোটেল ছাড়লেন।

টিভি চ্যানেলের দাবি, ওই খেলোয়াড়রা রাগ করে অনুষ্ঠান ছাড়েন। কিন্তু বিষয়টিকে অসত্য বলে উড়িয়ে দিলেন পিসিবির মিডিয়া ম্যানেজার রেজা। তিনি বলেন, আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ক্রিকেটারদের ক্ষোভ দেখানো কিংবা হোটেল থেকে বের হয়ে যাওয়ার কোনো ঘটনা তো দেখিনিস্তারা তো সবাই সরফরাজ ও ফখর জামানের সঙ্গে স্টেজে উঠে একসঙ্গে নিজেদের পুরস্কার গ্রহণ করেছে।

তারপর সেখান থেকে নেমে অনুষ্ঠানের বাকিটা সময় একসঙ্গে স্টেজের সামনেই বসে ছিল। এতে এটা সম্পূর্ণ অসত্য কথা যে, খেলোয়াড়দের কেউ রাগ করে হোটেল ছেড়ে চলে গেছেন।

কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে সব খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার জন্য দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে। এ সময় ভিড় সামলানে না পেরে অনেকে তখনই হোটেল থেকে বের হয়ে যান। এক্ষেত্রে নিরাপত্তারক্ষাকারী কর্মীরাই তাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসে। এখানে রাগ করে হোটেল থেকে বের হয়ে যাওয়ার কোনো ঘটনা নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026