রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯

প্রিন্স হ্যারির ইনভিকশাস গেমসে ওবামা

প্রিন্স হ্যারির ইনভিকশাস গেমসে ওবামা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি কর্তৃক আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের প্যারা-অলিম্পিক ধাঁচের ইনভিকশাস গেমস-এ উপস্থিত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

অনেকটা চমক হিসেবে তিনি সেখানে উপস্থিত হন। দুজন একসঙ্গে অনেকটা সময় কাটান। ফ্রান্সের বিরুদ্ধে খেলা শুরুর আগে কথা বলেন ইউএস হুইলচেয়ার বাস্কেটবল টিমের সঙ্গে। এই টিমের প্রত্যেক সদস্যই যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

যুদ্ধাহত এবং অসুস্থ সেনাদের জন্য প্রতিবছর এই খেলা অনুষ্ঠিত হয়। কানাডা’র রাজধানী টরন্টোতে আট দিনব্যাপী এবারের আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-ও প্রতিযোগিতার একটি আসর উপভোগ করেন।

হুইলচেয়ার ব্যবহার করতে হয় বিভিন্ন দেশের এমন সাবেক কর্মীদের নিয়ে ২০১৪ সালে দ্য ইনভিকশাস গেম চালু করেন প্রিন্স হ্যারি। তাদের শারীরিক এবং মানসিক পুনর্বাসনই এর লক্ষ্য। এবারের আয়োজনে অংশ নিচ্ছেন ১৭টি দেশের পাঁচ শতাধিক প্রতিযোগী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026