রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:০৯

চুলের সাজ

সাজসজ্জা ডেস্ক: নারী সাজে চুল খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। পরিপাটি চুলের সাজ রুচিশীল ব্যক্তিত্বের পরিচায়ক। চুল সাজবে তো সাজবেন আপনি! তাই উৎসবের দিনে আপনার চুলের সাজ ঠিক করুন আগে থেকেই।

সাজের এই বিশেষ দিকটায় যেন কমতি না হয় সে দিকটায়ও লক্ষ্য রাখুন।

টপসের সঙ্গে টুইস্ট হেয়ার স্টাইল বেশ মানায়। আর অফিস থেকে পার্টিতে গেলে ব্যাগে করে ৫-৬টি পার্ল নিয়ে অফিস শেষে কাঁটা দিয়ে টুইস্টে সেট করলেই চলবে। টুইস্ট সেটে সাইড খোঁপা অথবা কার্ল করলে খুবই স্টাইলিস একটা লুক হয়ে গেল।

সামনের চুলগুলো টুইস্ট করে সেট করে সব চুল এক সাইডে এনে তিনটি লম্বা বেণি করা যেতে পারে। সৌন্দর্য বাড়িয়ে তুলতে ও নতুনত্ব আনতে বিশেষ এই বেণিটি বেশ সুপরিচিত।

আজকাল পার্টিতে ফ্রেঞ্চ বেণি খুব চলে। ব্যাক ব্রাশ করে ফ্রেঞ্চ বেণিতে খুব সোভা লাগবে। চাইলে রঙিন কৃত্রিম চুল লাগিয়ে নিতে পারেন। দেখতে ভালো লাগবে। এটা কম বয়সীদের বেশি মানাবে।

চুল ছাড়া রেখে ব্লো ড্রাই অথবা কার্ল ভালো লাগে আবার পনি টেইল করা যায়।

হেয়ার স্টাইল করে রাতে অবশ্যই হালকা গরম তেল ম্যাসাজ করে পরের দিন সুন্দরভাবে শ্যাম্পু ও কন্ডিশনিং করিয়ে নিন। চুল পরিচ্ছন্ন, কোমল, মসৃণ থাকলে যে কোনো হেয়ারস্টাইলই সুন্দরভাবে মানিয়ে যাবে।

নিজেও সহজে নিজের চুলগুলোকে মানিয়ে সাজিয়ে চলতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025