রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭

শ্যাম্পুর সঙ্গে তেল মেশাবেন কেন

শ্যাম্পুর সঙ্গে তেল মেশাবেন কেন

সাজসজ্জা ডেস্ক: রেগুলার শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন পছন্দের যেকোনো তেল। নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল অথবা জোজোবা অয়েল মেশাতে পারেন। তেলমিশ্রিত শ্যাম্পু ব্যবহার করুন সপ্তাহে দুইদিন। চুল হবে নরম ও ঝলমলে। সেই সঙ্গে চুল বাড়বেও দ্রুত।

যেভাবে ব্যবহার করবেন

• একটি পাত্রে এক ভাগ তেলের সঙ্গে ৪ ভাগ ভেষজ শ্যাম্পু মেশান।

• ভালো করে মিশিয়ে শ্যাম্পুর বোতলে সংরক্ষণ করুন মিশ্রণটি।

• চুল ভিজিয়ে তেলমিশ্রিত শ্যাম্পু ব্যবহার করুন।

• আঙুল দিয়ে চুলের গোড়া ম্যাসাজ করুন।

• ২ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে নিন ভালো করে।

• সপ্তাহে দুইবার তেলমিশ্রিত শ্যাম্পু ব্যবহার করুন।

তেলমিশ্রিত শ্যাম্পু ব্যবহার করবেন কেন?

• তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন রয়েছে। এগুলো চুল স্বাস্থ্যোজ্জ্বল করে।

• প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে তেলমিশ্রিত শ্যাম্পু।

• শ্যাম্পুর সঙ্গে তেল মিশিয়ে ব্যবহার করলে চুল হবে ঝলমলে ও সুন্দর।

• তেলে থাকা ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড ও ওমেগা ৯ চুল নরম ও ঝলমলে করে।

• চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে তেল ও শ্যাম্পুর মিশ্রণ।

• ভেঙে যাওয়া প্রাণহীন চুলের যত্নে অতুলনীয় নারকেল ও অলিভ অয়েল তেল।

• নতুন চুল গজাতে সাহায্য করে ক্যাস্টর অয়েল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026