মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৮

অনলাইন প্রতারণায় পূর্ব ইউরোপের প্রতারক চক্র

অনলাইন প্রতারণায় পূর্ব ইউরোপের প্রতারক চক্র

শীর্ষবিন্দু নিউজ: ই-কমার্স সাইটের মাধ্যমে ৩০ লক্ষাধিক ডলারের প্রতারণার ঘটনায় পূর্ব ইউরোপের একদল ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এই অপরাধী চক্রটি প্রতারিত ব্যক্তিদের কাছ থেকে পেপাল এবং অন্যান্য অনলাইন পেমেন্ট প্রদানকারী সাইটের মাধ্যমে অর্থ সংগ্রহ করত।

এরকম ইন্টারনেট ধোঁকাবাজি পূর্ব ইউরোপ থেকে শুরু হওয়ার কারণে সাইকেলট্রেডার সেখানে তাদের আইপি অ্যাড্রেস ব্লক করে দিয়েছে। তবে কারস ডটকম স্ক্যামটির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্তদের পাঁচজন রোমানিয়ান এবং এক আলবেনিয়ান। এদের সবাই বর্তমানে পলাতক। এদের ধরার জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তারা ইন্টারপোলের সাহায্য নিচ্ছেন। অপরাধী চক্রটির পরিচালক নিকোলাই পোপসু ও তার সঙ্গীরা ইবে, কারস ডটকম, অটোট্রেডার ডটকম এবং সাইকেলট্রেডার ডটকমের মতো ই-কমার্স সাইটগুলোতে গাড়ি, মোটরসাইকেল, বোট ইত্যাদি উচ্চদামের ভুয়া পণ্য অন্তর্ভুক্ত করে। নিজেদের ওয়েবসাইটে নকল ডিলারশিপ দেখিয়েও তা বিক্রি করত অপরাধী চক্রটি।

এ প্রসঙ্গে ইবের মুখপাত্র অ্যামান্ডা মিলার জানিয়েছেন, তারা গ্রাহকদের এ রকম স্ক্যামের বিষয়ে সতর্ক করবে। আরেকটি ইকমার্স প্রতিষ্ঠান অটোট্রেডার জানিয়েছে, তারা এ রকম স্ক্যামের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026