বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৯

মিলাকে অ্যাশটনের বিয়ের প্রস্তাব

মিলাকে অ্যাশটনের বিয়ের প্রস্তাব

বিনোদন ডেস্ক: সাবেক স্ত্রী ডেমি মুরের সঙ্গে বিচ্ছেদ সংক্রান্ত সব আইনি ঝামেলা শেষ হওয়ার পর এবার প্রেমিকা মিলা কিউনিসকে বিয়ের প্রস্তাব দেবেন অ্যাশটন কুচার। প্রায় দুই বছর আগে বিচ্ছেদ হলেও আইনের মারপ্যাঁচের কারণে এতদিন আটকে ছিল ডেমির সঙ্গে অ্যাশটনের ডিভোর্সের আনুষ্ঠানিকতা। ২৬ নভেম্বর সব ধরনের বাধামুক্ত হয়েছেন অ্যাশটন। আর তাই কয়েক সপ্তাহের মধ্যেই মিলাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

কন্টাক্টমিউজিক জানিয়েছে, সাবেক স্ত্রীর সঙ্গে ৩০ কোটি ডলারের যৌথ মালিকানার সম্পদ ভাগ বাটোয়ারা করার পর ২৬ নভেম্বর শেষ হয়েছে অ্যাশটনের এই ‘ডিভোর্স যুদ্ধ’। এরই মধ্যে অ্যাশটন তার বন্ধুদের জানিয়েছেন, বড়দিনের মৌসুমেই মিলার সঙ্গে বাগদান সম্পন্ন করতে চান তিনি।

এক সূত্রের বরাতে পিপল ম্যাগাজিন জানিয়েছে, অনেকদিন ধরেই নিজেদের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে চাইছিলেন তারা। আর এতদিনে যখন ডেমির সঙ্গে সব আইনি লড়াই শেষ হয়েছে, তখন বড়দিনের ছুটিতে বাগদান সারতে চাইছেন অ্যাশটন।

এদিকে দ্য সেভেন্টিস শো অনুষ্ঠানে অ্যাশটন-মিলার সহশিল্পী লরা প্রেপনকে সম্প্রতি তাদের বিয়েতে মিলার ‘ব্রাইডস মেইড’ হওয়ার প্রস্তাব দিয়েছেন অ্যাশটন। দ্য সেভেন্টিস শো অনুষ্ঠানের মাধ্যমেই অনেক বছর আগে প্রথম পরিচয় হয় এই জুটির। আর অ্যাশটনের এই প্রস্তাবে খুশি হয়ে সম্মতি জানিয়েছেন লরা।

তিনি বলেন, অবশ্যই আমরা সবাই এই বিয়েতে অংশ নেব। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, অ্যাশটনের সন্তানের মা হতে যাচ্ছেন মিলা। তবে এই গুজব সম্পর্কে কোনো মন্তব্য করেননি তারা। ২০১২ সালের এপ্রিল থেকে প্রেম করা শুরু করেন অ্যাশটন-মিলা, তবে মিডিয়ার সামনে জুটি হিসেবে একসঙ্গে দেখা যায়নি তাদের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026