বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭

ব্রিটেনে ফুটবল ম্যাচ ফিক্সিংয়ে দায়ে আটক দুই পোর্টসমাউথ প্লেয়ার

ব্রিটেনে ফুটবল ম্যাচ ফিক্সিংয়ে দায়ে আটক দুই পোর্টসমাউথ প্লেয়ার

সুমন আহমেদ: ফুটবল ম্যাচ ফিক্সিং এর দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ। ব্রিটেনের স্বনামধন্য দৈনিক পত্রিকা দ্যা সান পত্রিকায় প্রকাশিত এক আন্ডারকাভার প্রতিবেদকের প্রতিবেদনে ওঠে আসে এ খবর।

প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, পোর্টসমাউথ ক্লাবের সাবেক এক নাইজেরিয়ান ফুটবল প্লেয়ার সাম এক ম্যাচের জন্য লাল কার্ড পেতে ৭০ হাজার পাউন্ডের চুক্তি করছেন। এবং আরও একজন খেলোয়াড় ম্যাচ চলাকালীন সময়ে হলুদ কার্ড পাওয়ার জন্য ৩০ হাজার পাউন্ডের জন্য চুক্তির মধ্যস্থতা করছেন।

এ সময় পোর্টসমাউথের সাবেক এই ফুটবলার আগামী প্রিমিয়ার লীগ এবং বিশ্বকাপে তাদের পক্ষে ম্যাচ ফিক্সিং এর জন্য প্রস্তুত বলে ছদ্মবেশি আগন্তুককে জানান। এই রিপোর্ট প্রকাশের পর শুরু হয়ে গেছে তোলপাড়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026