শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬

ভুলিনি তোমাদের

ভুলিনি তোমাদের

আলেক্স আলীম:

ভুলিনি তোমাদের
ভুলবো না কোনো দিন
দিয়েছো স্বদেশ
তোমাদের কাছে আছে
রক্তের ঋণ।

তোমরাতো ছিলে যত জ্ঞানী গুণী
দেশ ও দশের দিশা
তোমাদের মেরে হায়নার দল
ডেকে আনে অমানিশা।

জ্ঞানের প্রদীপ আলো কি কখনো
মৃত্যুতে হয় শেষ
তোমাদের ছূঁয়ে শপথ করেছি
স্বপ্নে রাঙ্গাবো দেশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026