বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৬

ফের আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

ফের আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

শীর্ষবিন্দু নিউজ: সাভারের আশুলিয়ায় জাপান-বাংলা ট্রেডিং কর্পোরেশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে আশুলিয়ার উত্তর গাদিরচট এলাকায় সাত তলা ওই কারখানার সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। কারখানার সাত তলার গুদামে রাখা কিছু মালামাল ও যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। সপ্তম তলায় একটি স্টোর রুমে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্তব্যরত গার্মেন্টস কর্মীরা।

সংশ্লিষ্টরা জানান, জাপান-বাংলা কারখানায় সাতশর মতো শ্রমিক কাজ করতো। তবে ওই সময় কারখানায় কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জাপান-বাংলা কারখানায় আগুন লাগার পর আশেপাশের পাঁচটি কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হলে কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য গার্মেন্ট ছুটি ঘোষণা করেছে বলে জানান যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026