শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যশোরে বিধ্বস্ত

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যশোরে বিধ্বস্ত

শীর্ষবিন্দু নিউজ: যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ধানক্ষেতের মধ্যে জরুরি অবতরণ করেছে। ওই উড়োজাহাজে থাকা দুই বৈমানিক অক্ষত রয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের ধানখেতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের দুজন পাইলট অক্ষত রয়েছেন।

ওই দুই পাইলটের নাম ফারুক ও জামী। তাঁদের উদ্ধার করে যশোর বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সময় ধানক্ষেতে কাজ করছিলেন। তারা জানান, হঠাৎ করে একটি বিমান আকাশ থেকে ভূমির কাছাকাছি চলে আসে। এ সময় বিমানের জানালা দিয়ে একজন হাত নেড়ে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। এর কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুশীলনের সময় কারিগরি ক্রুটির কারণে বৃহস্পতিবার বেলা ১১টা ২২ মিনিটে যশোর বিমান বন্দরের কাছে মাইদী গ্রামে পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করে। তবে বিমানের দুই পাইলট স্কোয়াড্রন লিডার ফারুক ও পাইলট অফিসার জামী তাৎক্ষণিকভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026