মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮

অবৈধ পথে মালয়েশিয়া গমণকালে আটক ২১১ জন যাত্রী

অবৈধ পথে মালয়েশিয়া গমণকালে আটক ২১১ জন যাত্রী

শীর্ষবিন্দু নিউজ: সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দুই ট্রলারসহ ২১১ জন যাত্রীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ সকাল আটটার দিকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ২০ জন নারী, ১৭ জন শিশু ও ৬৯ জন মিয়ানমারে নাগরিক রয়েছে। বাকি ১০৫ জন বাংলাদেশী নাগরিক বলে জানা গেছে।

সেন্টমার্টিন স্টেশনের লে. কমান্ডার মোহাম্মদ আরিফ বলেন, আজ সকালে  সেন্টমার্টিনের অদূরে দক্ষিণ-পশ্চিমের বড় শীল নামক এলাকার বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় দুইটি ট্রলার দেখতে পায় টহল কোস্টগার্ড সদস্যরা। পরে কোস্টগার্ড সদস্যরা তিনটি স্পিড বোটযোগে ওই ট্রলার দুটিতে থাকা ২১১ জন যাত্রীকে উদ্ধার কওে সেন্টমার্টিনে নিয়ে আসেন। তিনি আরও বলেন, ট্রলারসহ আটক ২১১ জনকে থানা পুলিশে হস্তান্তর করার জন্য সেন্টমার্টিন থেকে টেকনাফে আনা হচেছ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026