সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৩

সরকারের রাজস্ব বাড়াতে গুরুত্ব সহকারে কর আদায়ের নির্দেশ

সরকারের রাজস্ব বাড়াতে গুরুত্ব সহকারে কর আদায়ের নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ: সরকারের রাজস্ব বাড়াতে গুরুত্বের সঙ্গে কর (ট্যাক্স) আদায় করে ইউনিয়ন পরিষদের আয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনকালে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন।

কমিশনার হেলালুদ্দীন বলেন, সরকারি অনুদানের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, হোল্ডিং এবং যানবাহন ট্যাক্স আদায়সহ স্থানীয় উৎস থেকে ইউনিয়ন পরিষদের আয় বাড়াতে গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, তথ্য ও সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে সরকার স্থানীয় সরকার কাঠামোকে যুগোপযোগী করেছে। ফলে সরকার তৃণমূলের মানুষের কাছাকাছি পৌঁছানোসহ বিভিন্ন দপ্তরের সেবা দিতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে যারা প্রতিকুল অবস্থাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশদের দুঃখ-দুর্দশা লাঘব করাসহ তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। প্রায় ঘণ্টাব্যাপী পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদ ভবন, তথ্য ও সেবা কেন্দ্র, এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে এডিপি, টিআর, কাবিখা, এলজিএসপি, হোল্ডিং, যানবাহন ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, অতি দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচিসহ প্রাসঙ্গিক কয়েকটি বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি গোহাইল ইউনিয়ন পরিষদের অনুকুলে ৫ মেট্রিক টন জি.আর. বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
এ সময় বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. শফিকুর রেজা বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম কবির ও শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংশ্লিষ্ট গোহাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুসহ বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026