শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২

রাষ্ট্র মামলা করবে না তারেকের বক্তব্য নিয়ে

রাষ্ট্র মামলা করবে না তারেকের বক্তব্য নিয়ে

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে তারেক জিয়ার বক্তব্যের তীব্র সমালোচন করে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, উন্মাদরা অনেকে কিছুই বলে, অনেক কিছুই করে। তাই তারেকের বক্তব্য নিয়ে রাষ্ট্র কোনো মামলা করবে না, তবে কোনো নাগরিক যদি কিছু করে এটা তাদের ব্যাপার। শনিবার সকাল ১১টার দিকে মাদারীপুর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাহজাহান খান বিএনপির নানা কর্মকাণ্ড তুলে ধরে ব্যাপক সমালোচনা করে বলেন, যুদ্ধাপরাধী মানবতাবিরোধীদের বাঁচানোর ষড়যন্ত্র করে গোটা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এতে বাংলাদেশকে ধ্বংসের মুখোমখি দাঁড় করিয়েছে। সেই একই উদ্দেশে তারেক এসব কথা-বার্তা বলছে। মন্ত্রী আরো বলেন, তার (তারেক জিয়া) এ বক্তব্যের মধ্যদিয়ে গোটা জাতির স্বাধীনতাকে নসাৎ করা হয়েছে। তারেক জিয়ার চরিত্রই হলো সন্ত্রাসী কর্মকাণ্ড করা। তার চরিত্রই হলো অবৈধ অর্থ আত্মসাত করা, দুর্নীতি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দাকার ফরিদুল ইসলাম, মন্ত্রীর সহধর্মিনী বেগম রোকেয়া শাজাহান ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। পরে মন্ত্রী ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলা উপভোগ করেন। এসময় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026