বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৮

হাসপাতালে মাইলি সাইরাস

হাসপাতালে মাইলি সাইরাস

বিনোদন ডেস্ক: হাসপাতালে ভর্তি হয়েছেন পপতারকা মাইলি সাইরাস। অ্যান্টিবায়োটিকের তীব্র অ্যালার্জি প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার তাকে হাসপাতালে নেওয়া হয়। অসুস্থতার কারণে মিসৌরি’র ক্যানসাস শহরে মাইলি’র পূর্ব নির্ধারিত কনসার্টটি বাতিল করা হয়েছে।

২১ বছর বয়সী সাইরাসের মুখপাত্র মেঘান প্রপেট এক বিবৃতিতে জানান, চিকিৎসকের পরামর্শে সাইরাস এখন ‘মেডিকেল বিশ্রাম’ এ আছেন।এদিকে টুইটার বার্তায় সাইরাস জানিয়েছেন, কনসার্টটি মিস করায় তিনি ব্যথিত। হাসপাতালের গাউন পরিহিত অবস্থার একটি ছবিও পোস্ট করেছেন সাইরাস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026