শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪২

আইপিএল ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাব

আইপিএল ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাব

গ্যালারী থেকে ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে কোলকাতা নাইট রাইডার্সের সঙ্গী হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে বীরেন্দর শেবাগের শতকে চেন্নাই সুপার কিংসকে ২৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব ৬ উইকেট হারিয়ে ২২৬ রান তুলে। শেবাগ ৫৮ বলে ১২ চার ও ৮ ছক্কায় করেন ১২২ রান। এর জবাবে চেন্নাই সুপার কিংস ৭ উইকেট হারিয়ে ২০২ রান করেন। দলের পক্ষে সুরেশ রায়না মাত্র ২৫ বলে করেন ৮৭ রান। তবে তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। রোববার হবে এবারের আইপিএল আসরের শিরোপা জয়ের লড়াই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026