রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪

মেসির গোল, ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

মেসির গোল, ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক: একটি গোল করলেন তিনি! জবাব দিলেন অনেক প্রশ্ন-সমালোচনার! আর্জেন্টাইন ড্রিবলিং জাদুকর লিওনেল মেসির এই একটি গোল যেমনি তার গলার কাছ থেকে সমালোচনার তলোয়ার সরিয়ে নিতে শুরু করেছে, তেমনি প্রিয় দলকেও দুর্বল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে চাপ কাটিয়ে ছন্দে ফিরাতে শুরু করেছে।

এর আগে, বসনিয়ার ডিফেন্ডার কোলাসিনাকের আত্মঘাতী গোলে খেলার তৃতীয় মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেলেও ছন্দ অনুপস্থিত ছিল এবারের ফুটবল বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনার খেলায়। আত্মঘাতী গোলেই ১-০ গোলে প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও বসনিয়ানদের বিপক্ষে উল্লেখ করার মতো ছন্দে ফিরতে পারছিল না মেসি-আগুয়েরো-ডি মারিয়া-হিগুয়েনদের দল।

তবে, একটি গোল করে বর্তমান ম্যাচসহ পুরো ফুটবল লড়াইয়ের অনেক কথার জবাব দিয়ে দিলেন বার্সেলোনার এ প্রাণভোমরা। এর আগে, খেলার ৩ মিনিটের মাথায় মেসির ফ্রিকিক বসনিয়া ডিফেন্ডার কোলাসিনাক ক্লিয়ার করতে ভুল করে নিজ জালে বল জড়িয়ে ফেলেন। আর এই আত্মঘাতী গোলে বিশ্বকাপের প্রথম ম্যাচে শুভ সূচনা করে আর্জেন্টিনা।

শুরুতেই পিছিয়ে পড়ার পর বসনিয়া মরিয়া আক্রমণ করে গোল পরিশোধের জন্য। খেলার ১৪ মিনিটে বসনিয়ার আক্রমণ ভাগের খেলোয়াড় পিজানিক বক্সের ভেতরে আর্জেন্টিনা গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন, আর্জেন্টিনা গোলরক্ষক রোমেরো দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দলকে বিপদমুক্ত করেন। খেলার ২৫ মিনিটে আর্জেন্টিনার ফুলব্যাক মার্কোস রোজো ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। ৩২ মিনিটে জেকোর শট ক্রসবারের উপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় বসনিয়াকে। এরপর ৪১ মিনিটে লুলিচের জোরালো হেড বা দিকে ঝাপিয়ে পড়ে আটকে দেন রোমেরো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025