শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২২

ফুটবল তারকাদের গাড়ি বিলাস

ফুটবল তারকাদের গাড়ি বিলাস

মেসি, নেইমার, রোনালদো, রুনিরাই এখন আলোচনার শীর্ষে। প্রিয় তারকা-সংশ্লিষ্ট যে কোন বিষয় নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। পছন্দের তারকাকে নিয়ে যত জল্পনা-কল্পনা। বর্তমানে শীর্ষ সব ফুটবল তারকা কে কোন বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন তা নিয়ে ডেইলি মেইল একটি সচিত্র প্রতিবেদন করেছে। তারকাদের গাড়ির তালিকায় অ্যাস্টন মার্টিন থেকে শুরু করে ফেরারি কোন খ্যাতিমান ব্র্যান্ডই বাদ নেই।

ক্রিশ্চিয়ানো রোনালদো: বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত তিনি। রিয়েল মাদ্রিদের এ তারকা বল নিয়ে যেমন উড়ে চলেন, তেমনি গতিতে উড়ে চলে তার গাড়ি। ল্যাম্বরগিনির অ্যাবেনটাডোর এলপি গাড়িটির রয়েছে ৭০০ ব্রেক হর্সপাওয়ার। সর্বোচ্চ স্পিড ঘণ্টায় ২১৭ মাইল পর্যন্ত। ব্যালন ডি’অর জয়ী এ তারকার হাই স্পিড ল্যাম্বরগিনির রঙ ম্যাট ব্ল্যাক। আর গাড়িটির মূল্য ২ লাখ ৬৭ হাজার পাউন্ড।

লিওনেল মেসি: সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় এখনই বিবেচনা করা হয় তাকে। ঠিক সেই ভাবগাম্ভীর্য বজায় রেখেই যেন নিজের গাড়ি বেছে নিয়েছেন মেসি। তিনি ব্যবহার করছেন মাসেরাটি গ্রান টুরিসমো এমসি স্ট্রাডেল। পরিচ্ছন্ন সাদা রঙের গাড়িটিতে সর্বোচ্চ গতি উঠতে পারে ঘণ্টায় ১৮৮ মাইল। মূল্য ১ লাখ ৭ হাজার পাউন্ড।

ওয়েইন রুনি: ইংলিশ ফুটবলের জনপ্রিয় তারকা রুনি যথাযথভাবেই বেছে নিয়েছেন বৃটিশ গাড়ি। তিনি ব্যবহার করছেন অ্যাস্টন মার্টিনের ভ্যাঙ্কুইশ। ৫৬৫ হর্সপাওয়ারের গাড়িটি নিঃসন্দেহে সুপারস্টারদের একটি গাড়ি। এর পেছনে রুনির ব্যয় হয়েছে ১ লাখ ৬৬ হাজার পাউন্ড আর এতে সর্বোচ্চ স্পিড ওঠে ঘণ্টায় ১৮৩ মাইল।

স্যামুয়েল ইতো: একসময় তিনি ছিলেন বিশ্বের সব থেকে বেশি মজুরির ফুটবলার। তার গাড়ির সংগ্রহশালার মূল্য ৪০ লাখ পাউন্ডের কাছাকাছি বলে বলা হয়ে থাকে। সংগ্রহে থাকা গাড়িগুলোর মধ্যে যে গাড়িটি নজর কাড়ে তা হলো মেব্যাক জ্যানান্টেক ক্যুপ। এর মূল্য ৬ লাখ পাউন্ড। আর রাস্তায় বের হলে গাড়িটার দিকে দৃষ্টি যাবে না তেমন সম্ভাবনা নিতান্তই কম। এ ছাড়াও ইতোকে অ্যাস্টন মার্টিনের ওয়ান-৭৭ গাড়িটি চালাতে দেখা গেছে।

মারিও বালোতেলি: রগচটা হিসেবেখ্যাত সফল এক স্ট্রাইকার বালোতেলি। গাড়িটিও নিজের সফলতার সঙ্গে তাল মিলিয়েই পছন্দ করেছেন। ফেরারি ১২। এর আগে ম্যানসিটির সাবেক এ তারকাকে দেখা যেত বেন্টলির কন্টিনেন্টাল সুপার স্পোর্টস নিয়ে ম্যানচেস্টারের রাস্তায়।

নেইমার: এবারের বিশ্বকাপে স্বাগতিক দেশের প্রত্যাশা তাকে ঘিরেই। প্রতিভাবান এ ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের পছন্দের গাড়ি হলো অডি আর-৮ জিটি। এর মূল্য প্রায় দেড় লাখ পাউন্ড। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০০ মাইল।

ফ্রাঙ্ক রিবেরি: দুর্ভাগ্য রিবেরির। ইনজুরি কেড়ে নিয়েছে তার বিশ্বকাপ স্বপ্নকে। ফরাসি ফুটবলের জুয়েল বলা হয় তাকে। তারকা এ ফুটবলারের গাড়ির খ্যাতিও কম নয়। ল্যাম্বরগিনিরি গ্যালার্ডো এলপি৫৬০ স্পাইডার। ঘণ্টায় ২০১ মাইল পর্যন্ত যেতে সক্ষম গাড়িটির মূল্য ১ লাখ ৩৩ হাজার পাউন্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026