শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৩

গোল না দেওয়ায় রেফারিকে হত্যার হুমকি

গোল না দেওয়ায় রেফারিকে হত্যার হুমকি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক: প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত অফসাইড নামক রেফারির ভুল সিদ্ধান্তে তা বাতিল হয়। আবার বিপক্ষ দলের গোল অফসাইড হলেও বাজেনি রেফারির বাঁশি। আর তাতে কপাল পোড়ে দলটির।

গত ২১ জুন নাইজেরিয়া-বসনিয়া হার্জেগোভিনার মধ্যকার ম্যাচে ১-০ গোলে জয় পায় নাইজেরিয়া। ওই ম্যাচে বসনিয়ার ইডেন জেকোর গোল অফসাইডের সিদ্ধান্তে বাতিল করে দেন নিউজিল্যান্ডের রেফারি পিটার ও লেইরি।আবার ম্যাচে নাইজেরিয়ার জয়সূচক গোলটি অফসাইডের মাধ্যমে হলেও রেফারি ও লেইরির অসতর্কতায় তাতে বাঁশি বাজানো হয়নি।ওই ম্যাচ হারের পর এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বসনিয়ার।এ ঘটনার পর বসনিয়ার এক সমর্থক ও লেইরিকে ফোনে হত্যার হুমকি দিয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

এ ঘটনার পর ওই ব্যক্তিকে খুঁজে বের করতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে বলেও সংবাদ মাধ্যম জানায়।এদিকে, ম্যাচ শেষে নাইজেরিয়ার গোলরক্ষক ভিনসেন্ট ইনিয়েমার সঙ্গে ও’লেইরিকে বেশ হাস্যরসাত্মক ভঙ্গিতে থাকতে দেখা যায়। এটা ধরা পড়ে আলোকচিত্রীদের ক্যামেরায়।এ বিষয়ে বসনিয়ার খেলোয়াড় জোকো বলেন, রেফারির ভূমিকা ছিল ‘লজ্জাজনক’। আমরা ম্যাচটিতে জয়লাভ করতে পারতাম। আমরা বাড়ি ফিরে যাচ্ছি। রেফারিকেও যাওয়া উচিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026