শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে ৭ যাত্রী উদ্ধার: ২ দালাল আটক

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে ৭ যাত্রী উদ্ধার: ২ দালাল আটক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: উখিয়া থেকে সাগরপথে মালয়েশিয়াগামী ৭ যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ দালালকেও আটক করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের অফিসপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার ওসি অংসা থোয়াই সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এসআই নজরুল বাদী হয়ে আটক দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছেন। আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার সোনারপাড়া গ্রামের মৃত হোছন আলীর ছেলে আব্দুর রশিদ ও বদিউল আলমের ছেলে নূর হোসেন।  অভিযানে নেতৃত্বদানকারী উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ এ অভিযান চালায়।

এ সময় উখিয়ার সোনারপাড়া এলাকার মৃত কালামতুর ছেলে নুরুল কবির ও তার স্ত্রী রিজিয়া বেগম রেভিসহ অন্যান্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২টি সিএনজিসহ ৭ মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করা হয়। এদের মধ্যে যশোরের ৩ জন, বগুড়ার ২ জন ও মাগুরার ২ জন যাত্রী রয়েছে। এছাড়াও এ সময় দালাল আব্দুর রশিদ ও নূর হোসেনকে আটক করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026