শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩

অতিরিক্ত সময়ে টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল

অতিরিক্ত সময়ে টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক: টানা তৃতীয়বারের মতো অতিরিক্ত সময়ে গড়ালো বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। রোববার বাংলাদেশ সময় রাত ১টায় রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শুরু হওয়া আর্জেন্টিনা-জার্মানি দ্বৈরথ নির্ধারিত ৯০ মিনিট শেষেও কোনো মীমাংসাসূচক গোলের দেখা না পাওয়ায় খেলা অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়।

এর আগে, ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে ফ্রান্স ও ইতালির মধ্যকার ফাইনালে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকায় অতিরিক্ত সময়ে গড়ায়। তবে সেবার অতিরিক্ত সময়েও কোনো মীমাংসা না হওয়ায় টাইব্রেকারে ৫-৩ গোলে জয় তুলে নেয় ইতালি।

আর গত ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেন বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ফাইনালও নির্ধারিত সময়ে মীমাংসাসূচক গোলের দেখা না পাওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায়। আর অতিরিক্ত সময়েই আন্দ্রেস ইনিয়েস্তার গোলে জয় তুলে নেয় স্পেন। এখন আর্জেন্টিনা বনাম জার্মানির মধ্যকার ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ানোর পর কী ফলাফল আসে তা-ই দেখার বিষয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026