বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬

বিশ্বকাপে শাকিরার ছেলে

বিশ্বকাপে শাকিরার ছেলে

ওয়াল্ড কাপ ডেস্ক: ২০১০ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছিলেন শাকিরা। ওয়াকা ওয়াক শিরোনামের ওই গানের ভিডিওতে অনেক ফুটবলার মতো কাজ করেছিলেন স্পেনের জেরার্ড পিকে। এরপরই তাদের দু’জনের মধ্যে সখ্য গড়ে ওঠে। প্রেমের ফসল হিসেবে তাদের কোলে এসেছে ছেলে মিলান। ওর বয়স এখন দেড় বছর।

এবারের বিশ্বকাপ ফুটবলের সমাপনী আয়োজনে গান গেয়েছেন শাকিরা। অনুষ্ঠানের শেষ মুহূর্তে ছেলে মিলানকে নিয়ে মঞ্চে আসেন কলম্বিয়ান এই তারকা। নিজের পরিবেশনা শেষে গ্যালারিতে পিকের কোলে থাকা মিলানকে নিয়ে মঞ্চে আসেন শাকিরা।

মারাকানা স্টেডিয়ামে শাকিরার কোলে মিলানকে দেখে আনন্দিত হন দর্শকরা। টিভি সেটের সামনে থাকা দর্শকদের অনুভূতিও ছিল ভালোলাগার। অনুষ্ঠানে লাল রঙা পোশাক পরেছিলেন শাকিরা। ওপরে ছিলো টিস্যু কাপড়ের টপস আর সঙ্গে লাল-পালকের একটি স্কার্ট। লাল পোশাাকে স্বর্ণকেশী এই তারকাকে মোহনীয় লেগেছে।

এবারই প্রথম কোনো মঞ্চে মিলানকে দেখা গেলো তার মায়ের সঙ্গে। ওকে পরানো হয়েছিলো সবুজ ও সাদা রঙা স্ট্রাইপ টি-শার্ট আর সাদা প্যান্ট। শাকিরা ও তার সহশিল্পীরা নাচে-গানে মাতিয়ে রাখেন দর্শকদের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026