রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬

প্রশাসনের নিয়ন্ত্রণে সুচিত্রা সেনের বাড়ি

প্রশাসনের নিয়ন্ত্রণে সুচিত্রা সেনের বাড়ি

নিউজ ডেস্ক: প্রায় দীর্ঘ তিন দশক পরে বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নায়িকা সুচিত্রা সেনের পাবনার গোপালপুরের পৈতৃক বাড়িটির নিয়ন্ত্রণভার নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত ইমাম গাজ্জালী ইনস্টিটিউটের নামফলক অপসারণ করে জেলা প্রশাসন অর্পিত সম্পত্তির সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এর আগে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের কাছে তিনশ টাকার স্ট্যাম্পে বাড়িটি হস্তান্তর করে ইমাম গাজ্জালী ট্রাস্ট কর্তৃপক্ষ।
একইসঙ্গে দখল হস্তান্তর পরবর্তী এই সম্পত্তিতে কোনো অধিকার দাবি করব না বলে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন তারা। এ সময় পাবনার সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধা, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে বুধবার সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনির নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা বাড়িটি দখলে নিয়ে তালা ঝুলিয়ে দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026