রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭

হবিগঞ্জে দুর্ঘটনায় ৭ জন নিহত

হবিগঞ্জে দুর্ঘটনায় ৭ জন নিহত

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই সহোদরসহ সাত জন নিহত হয়েছেন, আহত হন তিন জন। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের অজ্ঞাত পরিচয় তিন যাত্রী এবং মোটরসাইকেল আরোহী খোকন মিয়া নিহত হন।

বাহুবল মডেল থানার ওসি অহিদুর রহমান জানান, শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর টুগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই সহোদরের নাম জানা গেছে। এরা হলেন বাহুবলের যশপাল গ্রামের লগুজ মিয়ার ছেলে খোকন মিয়া (২৮) ও রোকন মিয়া (২৬)। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে উপজেলার চারিগাঁও গ্রামের আব্দুল আহাদকে (২৪) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং অজ্ঞাত পরিচয় দুই জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, মিতালী পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি টুগলী এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি মাইক্রোবাস এবং আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে ওঠা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে বাহুবল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মাইক্রোবাসের চার যাত্রীকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুই যাত্রীর মৃত্যু হয়। এছাড়া হবিগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয় দুজনকে। এদের মধ্যে সিলেট নেয়ার পথে আউশকান্দি এলাকায় আহত রোকন মিয়ার মৃত্যু হয়, বলেন ওসি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026