বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫৮

সাকিবের শাস্তি কমল

সাকিবের শাস্তি কমল

গ্যালারী থেকে ডেস্ক: অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সাকিব আল হাসানের! তবে এর জন্য বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারকে অপেক্ষা করতে হবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বিসিবির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সাকিবের শাস্তি ছয় মাস থেকে কমিয়ে আনা হয়েছে।

সে হিসেবে সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস ও অক্টোবরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে খেলার ব্যাপারে বিবেচিত হতে বাধা নেই তাঁর। তবে বিদেশি লিগে খেলার ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা বহাল রাখছে বিসিবি।

তবে বিদেশি লিগে খেলার ওপর নিষেধাজ্ঞাটা বহাল থাকছে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত সুদীর্ঘ সভা শেষে সংবাদমাধ্যমকে ব্রিফ করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, নিষেধাজ্ঞা কমিয়ে আনা হলেও এই সময় সাকিবের ওপর বিভিন্ন বিষয়েই নজর রাখা হবে। আচরণের উন্নতি দেখা গেলে বিদেশি লিগে খেলার ব্যাপারটিও বিবেচনায় আনবে ক্রিকেট বোর্ড।

শৃঙ্খলা ভঙ্গের বেশ কয়েকটি ঘটনা তুলে ধরে গত ৭ জুলাই সাকিবকে ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করে ক্রিকেট বোর্ড। সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁকে বিদেশে কোনো লিগ খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে না। তবে শাস্তি চলাকালে সাকিব যেন অনুশীলন চালিয়ে যেতে পারেন, সে উদ্যোগ অবশ্য নিয়েছিল বিসিবি।

এর আগে ২০ জুলাই সব ধরনের ক্রিকেট থেকে তাঁর বহিষ্কারাদেশের শাস্তি পুনর্বিবেচনা করতে আবেদন করেন সাকিব। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বরাবর লেখা চিঠিতে সাকিব মূলত খেলার ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনারই অনুরোধ জানান। অবশ্য ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, সেটি তুলে নেওয়ার ব্যাপারে তিনি নিজেও কিছু বলেননি। চিঠিতে ভবিষ্যতে আরও সতর্ক হয়ে চলার প্রতিশ্রুতি দেন। কাউকে দুঃখ দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেন।

চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবের শূন্যতা বেশি করেই চোখে পড়ছে। সাকিবের অনুধাবন, ভুল স্বীকার, একই সঙ্গে দেশের ক্রিকেটে তাঁর প্রয়োজনীয়তা—এই ব্যাপারগুলোই সাকিবের শাস্তি কমানোর সিদ্ধান্তে সক্রিয়ভাবে বিবেচনায় এসেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025