রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৯

বাংলাদেশ থেকে আলু আমদানিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশ থেকে আলু আমদানিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশ থেকে আলু নিতে চায় রাশিয়া

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে আলু আমদানি করতে চায় রাশিয়া। আলু সংরক্ষণের জন্য রাশিয়া নিজ খরচে প্রয়োজনীয় হিমাগারও স্থাপন  করতে আগ্রহী। বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের একথা জানান।

এর আগে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজেন্ডার নিকোলেভ এর সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। তিনি বলেন, রাশিয়ার বাজারে বাংলাদেশর আলু, চিংড়ি, হিমায়িত খাদ্য, পাটসহ কৃষিপণ্যের বিপুল চাহিদা রয়েছে। রাশিয়া এগুলো আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে।

বিশেষ করে, আলু আমদানির উপর রাশিয়া বেশি গুরুত্ব দিচ্ছে। আলু সংরক্ষণের জন্য রাশিয়া বাংলাদেশে নিজ খরচে প্রয়োজনীয় হিমাগার স্থাপন  করতে চায়। রাশিয়ার চাহিদা মোতাবেক উন্নতমানের আলু চাষের জন্য সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়ার বাজারে প্রবেশের পদ্ধতি, কাস্টমসের আনুষ্ঠানিকতা ইত্যাদি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য সংশ্লিষ্টদের সেদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এ বছর শেষে দু’দেশে বৈদেশিক বাণিজ্য এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

গত ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ রাশিয়ার বাজারে ১২৯ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে রাশিয়া বাংলাদেশ থেকে ৭০ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। এছাড়া রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের  বিপুল চাহিদা রয়েছে বলে জানান মন্ত্রী। সেখানে তৈরি পোশাক রফতানির চেষ্টা করা হচ্ছে। এজন্য বেশ কিছু আনুষ্ঠানিকতা প্রয়োজন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সরকার ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক নতুন নতুন রফতানি বাজার সৃষ্টি এবং রফতানি পণ্যের সংখ্যা বৃদ্ধির জন্য গুরুত্ব দিয়ে কাজ করছে। এক্ষেত্রে রাশিয়া বাংলাদেশের বড় রফতানি বাজার হতে পারে। এতে করে দু’দেশের বাণিজ্য ব্যবধান অনেক কমে আসবে। 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025