রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯

প্রতি ১০ মেয়ে শিশুর ১ জন যৌন নিপীড়নের শিকার

প্রতি ১০ মেয়ে শিশুর ১ জন যৌন নিপীড়নের শিকার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী ২০ বছর বয়স নাগাদ ১২ কোটি মেয়ে ধর্ষিত বা যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে। এ হিসেবে প্রতি ১০ জন মেয়ের মধ্যে একজন যৌন নির্যাতনের শিকার হন বলে বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, শুধু ২০১২ সালেই ৯৫ হাজার শিশু ও কিশোর-কিশোরী খুন হয়েছেন, যার বেশিরভাই ঘটেছে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সংস্থাটি বলছে, বিশ্বজুড়ে শিশুরা নিয়মিতভাবে সহিংসতার শিকার হচ্ছে। বিশ্বের ১৯০টি দেশের তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন করা হয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনী লেক বলেন, সমাজের সব পর্যায়ের শিশুই সহিংসতার শিকার হয়েছে। ভৌগলিক অবস্থান, ধর্ম, নৃতত্ত্ব ও পরিবারের আয় কোনো কিছুই তা আটকাতে পারেনি। ঘর, স্কুল ও লোকালয় যেখানে শিশুরা নিরাপদে থাকবে সেখানেই এটা ঘটেছে। ইন্টারনেটের মাধ্যমে এ ঘটনা বেড়ে চলেছে এবং পরিবারের সদস্য ও শিক্ষক, প্রতিবেশী, অপরিচিত ও অন্য শিশুরা এ নিপীড়ন করছে। Child_Victim.jpgএই সমীক্ষায় দেখা গেছে, দুই থেকে ১৪ বছরের শিশুদের ১০ জনের ছয় জনকেই নিয়মিতভাবে তাদের পরিচর্যাকারীর কাছে শারীরিক শাস্তি পেতে হয়। প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো দেশে শিশুর প্রতি সহিংস আচরণ সামাজিকভাবে গ্রহণযোগ্য। আবার অনেক সময় শিশুরা ভয়ে নিপীড়নের কথা প্রকাশ করে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026