শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪

বিশ্বের সবচেয়ে কম পারিশ্রমিক পাওয়া ফুটবলার

বিশ্বের সবচেয়ে কম পারিশ্রমিক পাওয়া ফুটবলার

বিশ্বের সবচেয়ে কম পারিশ্রমিক পাওয়া ফুটবলারটিকে (মাঝে) চিনে নিন। ফাইল ছবি

গ্যালারী থেকে ডেস্ক: বিশ্বের সবচেয়ে কম পারিশ্রমিক পাওয়া ফুটবলারটিকে (মাঝে) চিনে নিন। ফাইল ছবিবিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের নাম তো জানেনই। লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বিশ্বের সবচেয়ে কম পারিশ্রমিক পাওয়া ফুটবলারটির নাম জানেন? সাইমন ডেভিস। প্রতি ম্যাচ খেলার জন্য তিনি পাবেন ‘মাইনাস’ ৩ পাউন্ড!

ব্যাপারটা চমকে দেওয়ার মতোই। ডেভিস এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের মতো শীর্ষ লিগে খেলেছেন। ছিলেন টটেনহাম, এভারটন, ফুলহামের মতো ক্লাবে। ক্যারিয়ারটাও যেনতেন ছিল না। প্রিমিয়ার লিগে খেলেছেন ৩০৩টি ম্যাচ। এমন একজন খেলোয়াড়ের বেতন কিনা ম্যাচপ্রতি মাইনাস ৩ পাউন্ড! মানে কোনো টাকা তো পাবেনই না, উল্টো প্রতি ম্যাচ খেলার বিনিময়ে ক্লাবকে দিতে হবে তিন পাউন্ড করে।

৩৪ বছর বয়সী এই ওয়েলশ উইঙ্গার ২০১৩ সালে ফুলহাম ছাড়ার পর থেকে কোনো ক্লাব পাচ্ছিলেন না। এভাবে বেকার বসে না থেকে তিনি ফিরে গেছেন তাঁর গ্রামে। সেই গ্রামেরই ক্লাব সলভা এফসির হয়ে শুরু হয়েছিল ক্যারিয়ার। শেষটাও এখানেই হোক। এমনই ছিল ইচ্ছা। আর এ ব্যাপারে তাঁকে উৎসাহিত করেছেন ডেভিসের ভাই, যিনি কিনা সলভার অধিনায়কও।

কিন্তু প্রিমিয়ার লিগে খেলে আসা একজন খেলোয়াড়কে ওয়েলশের অপেশাদার গ্রামের একটা দল কীভাবে পুষবে? ক্লাব সভাপতি প্রথমেই সাফ জানিয়ে দিয়েছেন, কোনো বেতন-টেতন বাপু পাবে না। উল্টো সতীর্থদেরই টাকা দিতে হবে। প্রতি ম্যাচে ডেভিড তিন পাউন্ড করে দেবেন, রফা হয়েছে এমনটাই। এরপর ক্লাব সভাপতি ট্রেসি কোল সগর্বে ঘোষণা করেছেন, ‘আমাদের ক্লাবের ইতিহাসে সাইমনই সবচেয়ে বড় সাইনিং।’ সূত্র: ডেইলি মেইল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026