শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২

শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে সন্তু লারমার কার্যালয়ে

শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে সন্তু লারমার কার্যালয়ে

নিউজ ডেস্ক: রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার কার্যালয়ের সামনে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও কার্যালয় প্রাঙ্গণের রাস্তায় গর্ত সৃষ্টি হয়েছে। বোমার স্প্লিন্টারে ক্ষতিগ্রস্ত হয়েছে আঞ্চলিক পরিষদের চারটি গাড়ি। কারা ওই বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার বিশেষ সহকারী বরুন চাকমা বলেন, যারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন চায় না তারাই এ ঘটনা ঘটাতে পারে। আতঙ্ক সৃষ্টি করে পার্বত্য এলাকার শান্তি নষ্ট করতেই পরিকল্পিতভাবে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। কি ধরনের বোমায় বিস্ফোরণ ঘটানো হয়েছে তা জানতে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026