সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭

বাংলাদেশে পোশাকশিল্পের উন্নয়নে সহযোগিতা দেবে জার্মানি

বাংলাদেশে পোশাকশিল্পের উন্নয়নে সহযোগিতা দেবে জার্মানি

পোশাকশিল্পের উন্নয়নে সহযোগিতা দেবে জার্মানি

 শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে আর্থিক সহযোগিতা দিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় জার্মানি। জার্মানির একটি প্রতিনিধি দল রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে এ নিয়ে কথা বলেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সফররত জার্মান পার্লামেন্টের স্টেট সেক্রেটারি হ্যান্স জকাইম ফুকটেল। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, গার্মেন্টস কারখানার উন্নয়নে জার্মানি ১০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করতে চায়। তারা চায় পণ্য যেন আরো ভালভাবে যায়। এজন্য আমরা তাদের কাছে পণ্যের দাম বাড়ানোর জন্য বলেছি। এ প্রস্তাবে তারা আমাদের আশ্বস্ত করেছে।

পণ্যের দাম বাড়লে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে কি না- বাণিজ্যমন্ত্রীর কাছে জানতে চান জার্মান প্রতিনিধি দল। বাণিজ্যমন্ত্রী বলেন, আমি বলেছি শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে। আগামী ৬ সপ্তাহের মধ্যে চুক্তি হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এজন্য তারা গার্মেন্টসে সামাজিক ও পরিবেশগত অবস্থা নিয়ে একটি সমীক্ষা করবে। একক দেশ হিসেবে আগামী দিনে জার্মানি সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ জার্মানিতে রপ্তানি করেছে ৪ হাজার ৭২০ দশমিক ৪৯ মার্কিন ডলার। একই সময়ে আমদানি করেছে ৫৯৩ দশমিক ৭০ মার্কিন ডলার।  প্রতিবছর জার্মানিতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে।

এতে আরো বলা হয়, জার্মানি বাংলাদেশের তৈরিপোশাক খাতের মানোন্নয়ন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে বিল্ডিং, ফায়ার এবং ইলেকট্রিক সেফটি নিশ্চিত করতে প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনার অনুদান প্রদানের প্রস্তাব দিয়েছে জার্মানি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026