সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩২

নভেম্বরে রেমিট্যান্স ১১৬ কোটি ডলার

নভেম্বরে রেমিট্যান্স ১১৬ কোটি ডলার

নভেম্বরে রেমিট্যান্স ১১৬ কোটি ডলারবানিজ্য ডেস্ক: চলতি অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরে প্রবাসী বাংলাদেশীরা ১১৬ কোটি ৮৯ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাসের তুলনায় ১৫ কোটি ডলার বেশি। অবশ্য গত বছরের সেপ্টেম্বরের পরে চলতি বছরের অক্টোবরেই সবচেয়ে কম রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের অক্টোবরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১০১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-জুন) প্রবাসীরা মোট ৫৫৬ কোটি ২৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছিলেন। অর্থাৎ প্রতিমাসে গড়ে ১১১ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

ওই অর্থবছরের নভেম্বরেও ১০৬ কোটি ১৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। নভেম্বরে মাসে আসা রেমিট্যান্সের মধ্যে ৩৮ কোটি ৩৮ লাখ ডলার এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক এবং এক কোটি ৪৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বিশেষায়িত দু’টি ব্যাংকের মাধ্যমে। আর বেসরকারি ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশী নয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে এক কোটি ৫৫ লাখ ডলার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025