শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২

রূপালী ব্যাংক থেকে দেড় কোটি টাকা চুরি

রূপালী ব্যাংক থেকে দেড় কোটি টাকা চুরি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধান ফটকের তালাগুলো বন্ধ। কলাপসিবল গেটের তালাও বন্ধ। ভেতরে শুয়ে এক আনসার সদস্য। এর মধ্যেই ব্যাংকের ভল্ট থেকে চুরি হয়ে গেল প্রায় দেড় কোটি টাকা! ফরিদপুর শহরের নিলটুলী মহল্লার মুজিব সড়কের আরজু সুপার মার্কেটের দোতলার রূপালী ব্যাংকের ফরিদপুর শাখায় এ চুরির ঘটনাটি ঘটেছে। আজ রোববার ব্যাপারটি ব্যাংকের কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিমুজ্জামান বলেন, খবর নিয়ে তিনি জেনেছেন, চুরি যাওয়া টাকার পরিমাণ প্রায় দেড় কোটি। এ ঘটনার পর ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাংকের যাবতীয় হিসাব জব্দ করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের এক অফিস সহকারী, একজন নৈশপ্রহরী ও তিনজন আনসার সদস্যকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রূপালী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক এজিএম খান শহীদুল ইসলামের ভাষ্য, শুক্র ও শনিবার বন্ধ থাকার পর আজ সকালে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। লেনদেন শুরু হলে সকাল ১০টার পর তিনি ব্যাংকের ভল্ট খুলতে গেলে সেটির দরজা খোলা দেখতে পান। এরপর সেটির ভেতরে কোনো টাকা না থাকার ব্যাপারটি তিনি দেখতে পান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026