শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯

মৌলভীবাজারে পুকুরে দুই বোনের লাশ

মৌলভীবাজারে পুকুরে দুই বোনের লাশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক প্রবাসীর বাড়ির পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজন ওই বাড়িতে পরিচারিকার কাজ করতেন বলে স্থানীয় চেয়ারম্যান  সিরাজ মিয়া জানিয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মিয়া জানান, আরিজা ওই গ্রামের কুয়েতপ্রবাসী জয়নাল মিয়ার বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তার ছোট বোন ছকিনা পাশের রাউৎগাউ ইউনিয়নে জয়নালের মেয়ের বাড়ির গৃহপরিচারিকা ছিলেন। দুই দিন আগে জয়নালের মেয়ে বাবার বাড়িতে বেড়াতে এলে ছকিনাও তার সঙ্গে আসেন। মঙ্গলবার দুপুরের পর থেকে দুই বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বাড়ির পুকুরে দুই বোনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহতরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আদকানী গ্রামের প্রয়াত আকবর আলীর মেয়ে আরিজা (১৯) ও ছকিনা (১৮)। প্রবাসীর বাড়ির সদস্যরা জানিয়েছেন, দুই বোনের কেউ সাঁতার জানতেন না।

মঙ্গলবার রাত ১২টার দিকে ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী জয়নাল মিয়ার বাড়ির পুকুরে লাশ দুটি পাওয়া যায় বলে কুলাউড়া থানার ওসি মো. মতিয়ার রহমান জানান। ওসি সাংবাদিকদের বলেন, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। প্রাথমিক পর্যায়ে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026