রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪০

ভারতের কাছ থেকে প্রতিশোধ নিল বাংলাদেশ

ভারতের কাছ থেকে প্রতিশোধ নিল বাংলাদেশ

গ্যালারী থেকে ডেস্ক: ভারতের বিপক্ষে ৭৯ রানে জয় পেয়ে বিশ্বকাপের মধুর প্রতিশোধ নিলো বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ৩০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৬ ওভার শেষে সবকয়টি উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে ভারত। এ জয়ের ফলে তিন ম্যাচ ওডিআই সিরিজে ১-০ তে এগিয়ে রইলো বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ৫ উইকেট শিকারি মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২টি, মোস্তাফিজুর রহমান ৫টি, মাশরাফি বিন মর্তুজা ১টি ও সাকিব আল হাসান ২টি করে উইকেট নেন। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে রহিত শর্মা (৬৩), সুরেশ রায়না (১৭), জাদেজা (৩২) শেখর ধাওয়ান (৩০), অজিঙ্কা রাহানে (৯), ধোনি (৫), মুহিত শর্মা (১১), অশ্বিন (০), বিরাট কোহলি (১), যাদব (২) ও কুমার (২৫) রান করে আউট হন।

এর আগে ৪৯.৪ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ তামিম ইকবাল ৬০ ও দ্বিতীয় সর্বোচ্চ সৌম্য সরকার ৫৪ রান করেন। বৃহস্পতিবার দুপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিকাল ৩টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হয়। তামিম আর সৌম্যর ব্যাটে ভর করে মাত্র ৮০ বলে দলীয় শতক পার করে টাইগাররা। এরপরই রান আউট হয়ে ফিরে যান সৌম্য সরকার। ৩৮ বলে ৮ চার আর এক ছয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাঁকান সৌম্য।

তবে ৪০ বল খেলে ৫৪ রান করে বিদায় নেন তিনি। এরপর পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। তবে ৫টা ১০ মিনিটে আবার খেলা শুরু হয়। দলীয় ১২৩ রানের মাথায় ব্যক্তিগত ৬০ রানে আউট হন তামিম। এর পরপরই মাঠ ছাড়া হন লিটন দাস। আউট হওয়ার আগে তিনি করেন ৮ রান। এরপর জুটি গড়েন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তবে সেই জুটিও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ২৩ ওভার ৩ বলের মাথায় দলীয় ১৪৬ রানের মাথায় ক্যাচ আউট হন মুশফিক।

এর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তার ধারণা এই উইকেটে ভালো রান আসবে। তারা ভালোভাবেই লড়তে পারবেন। মাশরাফি জানান, ভারতের বিপক্ষে এই ম্যাচে অভিষেক হচ্ছে ২ জনের। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস খেলছেন। টেস্ট ম্যাচের পর ওয়ানডেতে অভিষেক হচ্ছে তার। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিলো পেসার মুস্তাফিজুর রহমানের।

ভারতের বিপক্ষে এবার ওয়ানডে অভিষেক হচ্ছে তার। ৪ পেসার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। একাদশের বাইরে থাকছেন মমিনুল হক, রনি তালুকদার ও আরাফাত সানি এবং ভারত ৬ ব্যাটসম্যান ও ৫ বোলারে বিশ্বাস রেখেছে। অক্ষর প্যাটেল, স্টুয়ার্ট বিনি, আম্বাতি রাইডু ও ধাওয়াল কুলকার্নি থাকছেন একাদশের বাইরে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026