শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০

টানা ওয়ানডেতে মুস্তাফিজের শিকার রোহিত

টানা ওয়ানডেতে মুস্তাফিজের শিকার রোহিত

গ্যালারী থেকে ডেস্ক: তৃতীয় ওয়ানডেতেও মুস্তাফিজুর রহমানের শিকার হলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। আগের দুই ওয়ানডে তিনি মুস্তাফিজের বলে আউট হন। আজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে ব্যক্তিগত ২৯ রানে মুস্তাছিজের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। টসে হেরে আগে ব্যাট করা ভারতে ৭ ওভার শেষে সংগ্রহ ১ উইকেটে ৩৯ রান। শিখর ধাওয়ান ৮ রানে অপরাজিত আছেন।

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতকে প্রথম ওয়ানডেতে ৭৯ রনে ও দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। আজ হোয়াটওয়াশের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদের বদলে আজ একাদশে জায়গা পেয়েছেন স্পিনার আরাফাত সানি।

 

বাংলদেশ দল

তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ভারত দল

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এমএস ধোনি, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ধাওয়াল কুলকার্নি ও উমেশ যাদব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026