সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬

বিয়ের আগেই নববধূকে ধর্ষণ করে কাজী

বিয়ের আগেই নববধূকে ধর্ষণ করে কাজী

 

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিয়ের আগেই নববধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এক কাজীর বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নববধূকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের একটি জলাশয়ের ধারে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার আসামি শামীম উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী গ্রামের আহম্মদ আলী কাজীর ছেলে।

ধর্ষিতার স্বামী অভিযোগ করে বলেন, মঙ্গলবার শামীম কাজীর কাছে গিয়ে আমরা বিয়ে রেজিস্ট্রি করি। মেয়ের বয়স কম হওয়ায় অজুহাত দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে এফিডেভিট করতে হবে বলে স্ত্রীসহ আমাকে পলাশবাড়ীতে আসতে বলেন কাজী শামীম।

পরে রাত ৮টার দিকে পলাশবাড়ীতে এলে স্থানীয় চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানে আমাকে বসিয়ে রেখে উকিলের কাছে নেওয়ার কথা বলে আমার স্ত্রীকে মোটরসাইকেলে উঠিয়ে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের একটি পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করেন কাজী শামীম।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025