রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬

গরুর গাড়ির দৌড়

গরুর গাড়ির দৌড়

গ্রামবাংলা নিউজ ডেস্ক: হেমন্ত শেষ হয়ে চলছে শীত। এরই মধ্যে কৃষকেরা জমি থেকে ধান কেটে ঘরে তুলেছেন। তাই হাতে এখন তেমন কাজ নেই। এ সময়টাতে কৃষকদের বিনোদনের জন্য যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর পশ্চিমপাড়ায় আয়োজন করা হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতার। ধান কাটার পর খোলা জমিতে প্রতি বছরই গ্রামবাসীরা এ আয়োজন করে থাকে।

এবার সেদিনটি ছিল ২৬ ডিসেম্বর। সকাল থেকে অনুষ্ঠিত কয়েকটি রাউন্ডের মধ্য দিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছায় তিনজন। প্রথম পুরস্কার ছিল ১৪” রঙিন টেলিভিশন, দ্বিতীয় বাইসাইকেল ও তৃতীয় পুরস্কার ছিল ছাগল।

 

 

 

 

 

প্রতিযোগিতাকে ঘিরে কয়েক দিন ধরেই ছিল উৎসবের আমেজ। প্রতিযোগিতার দিন পুরোটা সময়ই ছিল টান টান উত্তেজনা। কে জয়ী হবে। কার গরু ভালো দৌড়াবে। সকালে গাড়ি মাঠে নিয়ে আসা হয়।

লাল দড়ি দিয়ে মালা বানিয়ে পরিয়ে দেওয়া হয় গরুর গলায়।

 

 

 

 

 

 

বিজয়ের আশায় গরুর গাড়ি দৌড়ানোর পথে এক প্রতিযোগী মন্ত্র পড়া মাটি ফেলেন।

 

 

 

 

 

প্রতিযোগিতা ঘিরে রীতিমতো বসেছিল মেলা। দোকানিরা বসিয়েছিলেন নানা রকমের মিষ্টি জাতীয় খাবারের পসরা।

 

 

 

 

 

দর্শক সারি থেকে বাদ যাননি গৃহিণীরা। দ্রুতই ঘরের কাজ শেষ করে প্রতিযোগিতা দেখতে সন্তানদের নিয়ে মাঠে জড়ো হয়েছিলেন তাঁরা।

 

 

 

 

 

নানার ঘাড়ে চড়ে এসেছিল ছোট্ট এই শিশুটি। বায়না করায় নানা কিনে দিয়েছিল ভুট্টাও।

 

 

 

 

 

শুরু হয়ে গেছে দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেয় ৩০টি গাড়ি।

 

 

 

 

 

হুররররর——হুরররররর বলে গাড়োয়ান গরুর পিঠে চালাচ্ছিলেন লাঠি। আর লাঠির আঘাতে গরু ছুটছিল দ্রুত।

 

 

 

 

 

ধুলো উড়িয়ে ছুটছে গরুর গাড়ি।

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026