বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭

গাঁজা বৈধ হচ্ছে কানাডায়

গাঁজা বৈধ হচ্ছে কানাডায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আগামী বছর থেকে কানাডায় গাঁজা বিক্রি বৈধ হতে যাচ্ছে। দেশটিতে নতুন একটি আইন প্রণীত হচ্ছে যার ফলে এই মাদকদ্রব্য বিক্রি বৈধতা পাবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাতে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি।

আইনটি কার্যকর হলে, পশ্চিমা দেশগুলোর মধ্যে মাদকটির ব্যাপক ব্যবহার বৈধ করে দেওয়া দেশগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম হবে কানাডা। গাঁজা বৈধ করা হচ্ছে জানিয়ে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জানে ফিলপট এই মাদকটি ‘শিশুদের নাগালের বাইরে রাখা’ ও এর বিক্রিজনিত লাভ ‘অপরাধীদের নাগালের বাইরে রাখার’ আহ্বান জানিয়েছেন।

নির্বাচনী প্রচারণার সময়ই গাঁজা বৈধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিশ্বব্যাপী গাঁজাসেবীদের স্বঘোষিত ‘গাঁজা সেবন দিবস’ -এ কানাডা সরকারের ঘোষণাটি আসে। এ দিন (২০ এপ্রিল) রাজধানী অটোয়ায় কয়েকশত গাঁজাসেবী দেশটির পার্লামেন্টের বাইরে গাঁজা সেবন বৈধ করার পক্ষে মিছিল করে। কানাডায় চিকিৎসার কাজে গাঁজার ব্যবহার বৈধ। গাঁজা বৈধ করলে কানাডার অপরাধীদের বিচার পদ্ধতির উপর চাপ কমে যাবে বলে মত প্রকাশ করেছেন অনেকে।

তবে কানাডার রক্ষণশীল বিরোধীদলের আইনপ্রণেতা গেরার্ড দেলতেল গাঁজা বৈধ করে দেয়ার বিরোধিতা করেছেন। এটি কানাডাবাসীর স্বাস্থ্যের ক্ষতি করবে বলে মন্তব্য করেছেন তিনি।

সরকারি এই উদ্যোগের প্রধান হিসেবে টরেন্টোর সাবেক পুলিশ প্রধান বিল ব্লেয়ারকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ট্রুডো। গাঁজা বৈধ করার বিষয়ে বলতে গিয়ে ব্লেয়ার মদ বৈধ করে দেয়ার বিষয়টি উল্লেখ করেন।

তিনি বলেন, কাদের কাছে, কখন এটি বিক্রি করা হবে এবং কীভাবে এটি ব্যবহৃত হবে তা নিয়ন্ত্রণ করবো আমরা। এতে সংগঠিত অপরাধী দলগুলো এ থেকে লাভবান হওয়ার সুযোগ পাবে না। আইনটি নিয়ে আলোচনা চলার সময় কানাডায় গাঁজা নিষিদ্ধই থাকবে বলে স্পষ্ট করেন তিনি। অপরদিকে ফিলপট জানিয়েছেন, আইনের বিস্তারিত নিয়ে এখনো অনেক কিছু করা বাকি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026