শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫২

প্রদেশ পুড়ে কানাডার দাবানল ধাবিত হচ্ছে অন্য প্রদেশের দিকে

প্রদেশ পুড়ে কানাডার দাবানল ধাবিত হচ্ছে অন্য প্রদেশের দিকে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দাবানলে কানাডার তেলসমৃদ্ধ শহর ফোর্ট ম্যাকমারের ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দাবানলের কারণে শহরটির উত্তরাঞ্চলের কিছু জায়গায় এখনো কয়েক হাজার মানুষ আটকা পড়েছে। তাদের দ্রুতই উদ্ধারের কথা বলেছে শহর কর্তৃপক্ষ।

কানাডার আলবার্টা প্রদেশের বনভূমিতে ছড়িয়ে পড়া দাবানল আরো ছড়াচ্ছে। পার্শ্ববর্তী প্রদেশ সাসকাচেওয়ানের দিকে ধাবিত হয়ে আরো ভয়াবহ আকার নিয়েছে। কানাডার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়ার সঙ্গে বাতাস মিলে দাবানলকে ছড়িয়ে দিচ্ছে। ভেস্তে যাচ্ছে ফায়ার সার্ভিসের শত শত কর্মীর প্রচেষ্টা।

আলবার্টার প্রধান র্যাচেল নটলে বলেন, ফোর্ট ম্যাকমারের দাবানল নিয়ন্ত্রণের বাইরে। চলতি সপ্তাহে কানাডার আলবার্টার কিছু অংশে দাবানল ছড়িয়ে পড়ে। পড়ে তা প্রদেশটির বিভিন্ন স্থানে ধাবিত হয়। দাবানলে এক হাজার ৬০০ বাড়িসহ অন্যান্য ভবন পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত এতে কেউ হতাহত হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026