বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭

জাতিসংঘের মহাসচিব দৌড়ে এগিয়ে পর্তুগালের গুতিরেস

জাতিসংঘের মহাসচিব দৌড়ে এগিয়ে পর্তুগালের গুতিরেস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা পরবর্তী মহাসচিব নির্বাচনের লক্ষ্যে প্রথম ‘স্ট্র পোল’ বা অনানুষ্ঠানিক ভোটে অংশ নিয়েছে।

ভোটের দিক থেকে এগিয়ে থাকা তিনজন হলেন পর্তুগালের আন্তোনিও গুতিরেস, স্লোভেনিয়ার দানিলো তুর্ক ও বুলগেরিয়ার ইরিনা বুকোভা। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই ভোটে পরিষদের ১৫ সদস্য ‘উৎসাহী’, ‘উৎসাহী নয়’ ও ‘কোনো মতামত নেই’—এইভাবে মতামত প্রকাশ করে।

এই ভোটের ফলাফল কী, তা অবশ্য পরিষদের তরফ থেকে জানানো হয়নি। তবে নাম না প্রকাশের শর্তে একাধিক রাষ্ট্রদূত সে ফলাফল যাঁর যাঁর দেশের তথ্যমাধ্যমের কাছে প্রকাশ করেন।

যাঁরা আশা করছিলেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব হবেন একজন নারী, তাঁরা এই ফলাফলে হতাশ হয়েছেন। মোট ১২ প্রার্থী এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ছয়জন নারী।

প্রচলিত নিয়ম অনুসারে, পরবর্তী মহাসচিব পূর্ব ইউরোপ থেকে আসার কথা। তবে সে নিয়ম এ বছর মানা হবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই। এর আগে যুক্তরাজ্য একজন নারী মহাসচিবের দাবি তুললেও সাম্প্রতিক সময়ে সে দাবি থেকে তারা সরে এসেছে।

এই অনানুষ্ঠানিক ভোটের লক্ষ্য, মোট প্রার্থীর সংখ্যা দুই বা তিনে নামিয়ে আনা। নিরাপত্তা পরিষদের সদস্যদের ভোটে বিজয়ী প্রার্থীকে মহাসচিব হিসেবে সুপারিশ করা হবে। সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ বছরের ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হলে পরবর্তী মহাসচিব পাঁচ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025