শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:১৯

যে কারণে ম্যানচেস্টার যাবেন কাটার মাস্টার ফিজ

যে কারণে ম্যানচেস্টার যাবেন কাটার মাস্টার ফিজ

গ্যালারী থেকে ডেস্ক: লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচারের পর বাংলাদেশি কাটার মাস্টার খ্যাত বোলার মুস্তাফিজ এবার ইংল্যান্ডের আরেক বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর লেনার্ড ফাঙ্ককে দেখাতে ম্যানচেস্টার যাবেন বলে বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে।

দুই-তিন আগে মুস্তাফিজের বাঁ কাঁধের চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন কোচার। তবে বিসিবি চাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও দু-একজন বিশেষজ্ঞের মতামত নিতে। সে জন্যই গত সপ্তাহে মুস্তাফিজের সব রিপোর্ট পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ার চিকিৎসক গ্রেগ হয় ও ম্যানচেস্টারের ফাঙ্কের কাছে।

বিসিবির একটি সূত্র অবশ্য জানিয়েছে, রিপোর্ট পাঠানোর পাশাপাশি মুস্তাফিজ সরাসরিও দেখা করবেন ফাঙ্কের সঙ্গে। সে জন্য আজ-কালের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে এই কাঁধ বিশেষজ্ঞের। অ্যাপয়েন্টমেন্ট পেলে দ্রুতই ম্যানচেস্টারে চলে যাবেন বর্তমানে লন্ডনে অবস্থান করা মুস্তাফিজ।

উল্লেখ্য, ইংলিশ কাউন্টি লিগে সাসেক্সের ক্লাবের হয়ে খেলতে গিয়ে পুরনো কাঁধের চোট নতুন করে দেখা দিয়েছে তরুণ মুস্তাফিজুর রহমানের। ফলে মাত্র দুইটি ম্যাচ খেলা মুস্তাফিজের কাঁধের চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের চিকিৎসকরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025